Back to Posts
March 12, 2026

ফ্রিওয়েতে হঠাৎ যানজট কেন হয়?

আপনি নিশ্চয়ই এমনটা দেখেছেন — রাস্তা ফাঁকা ছিল, হঠাৎ সামনে গিয়ে সব গাড়ি ধীরে চলছে বা থেমে গেছে। কিন্তু একটু সামনে যেতেই আবার সব ঠিক।

এটা কেন হয় জানেন? এর নাম শকওয়েভ (Shockwave)

একজন চালক হঠাৎ ব্রেক করলে, তার পেছনের চালক একটু বেশি ব্রেক করে, তার পেছনের আরেকজন আরও বেশি...

এভাবেই ছোট একটা ব্রেক ধীরে ধীরে বড় যানজটে পরিণত হয়।

সহজভাবে বুঝি

ধরুন আপনি পানির ফানেলে পানি ঢালছেন। যতটুকু পানি ঢালবেন, ঠিক ততটুকুই বের হবে।

কিন্তু বেশি ঢাললে? পিছনে জমে যাবে।

ঠিক একইভাবে, রাস্তায় হঠাৎ ব্রেক করলে = যানজট তৈরি হয়।

মনে রাখবেন

  • ✔ হঠাৎ ব্রেক করবেন না
  • ✔ সামনে পর্যাপ্ত দূরত্ব রাখুন
  • ✔ ধীরে গাড়ি চালান

আমাদের বার্তা

স্মার্ট ড্রাইভিং করুন ট্রাফিক কমান নিরাপদ থাকুন

টিম বাংলাদেশ রাইজিং